তিন মাসে করোনায় একজনের মৃত্যু নিউজিল্যান্ডে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নিউজিল্যান্ডে তিন মাসেরও বেশি সময়ের পর এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। জানা গেছে, করোনায় প্রাণ হারানো ব্যক্তির বয়স ৫০ বছর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ওই ব্যক্তির মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সারাবিশ্ব যখন করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার ঠেকাতে হিমশিম খাচ্ছে, সেসময় এ ভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে গত তিনমাসে প্রথম কোনও মৃত্যু দেখল নিউজিল্যান্ড।

স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ৫০ বছর বয়সের এ ব্যক্তি ছিল আগস্টে অকল্যান্ড থেকে সংক্রমিত হয়। মিডলমোর হাসপাতালে শুক্রবার সে মারা যায়। এরমধ্য দিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩ জনে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে গতমাসে দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার সময় আক্রান্ত হন ওই ব্যক্তি।

এএফপি এক প্রতিবেদনে জানায়, সংক্রমণের দ্বিতীয় ধাপে অকল্যান্ডে প্রাথমিকভাবে একটি পরিবারের ৪ সদস্যের মধ্যে এ ভাইরাসটি ধরা পড়ে। সেখান থেকে বর্তমানে ১৫২ জনের মধ্যে এ ভাইরাসটির সংক্রমণ ঘটেছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর