শেরপুরে মেয়র পদে আ’লীগ-বিএনপির মনোনয়ন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৩৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

আগামী ২০২১ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য ৫৫টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।

দেশে দ্বিতীয় দফায় ৫৫টি পৌরসভা নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র পদে চূড়ান্ত মনোনয়ন পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, ও বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু।

শুক্রবার রাতে দুই দল এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে আওয়ামীলীগের মেয়র পদে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার জানান, আমার প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস ও আস্থা আছে বলেই আমাকে আবার মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। আমার প্রতি আস্থা রাখায় তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি তার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু বলেন, দল আমাকে প্রার্থী হিসেবে সিলেকশন করায় দলের প্রতি আমি কৃতজ্ঞ। যদি নির্বাচন অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং ভোটার যদি ভোট দিতে পারে তাহলে আমাদের নিশ্চিত বিজয় হবে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর