নাসিরনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৮৩৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল থেকে নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে নাসিরনগরে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৯৪ হাজার ৩০০ শিশুকে ১ ডোজ এমআর টিকা দেয়া হবে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়ের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, ওসি (তদন্ত) নাসিরনগর থানা কবির হোসেন, কয়েকজন বীর মুক্তি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।

অভিজিৎ রায় জানান, করোনা বিষয়টি বিবেচনা নিয়ে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করাসহ, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মধ্যে শুধু নাসিরনগর ও নবীনগরে আজ এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর