খুলনায় চরমপন্থীর সাবেক সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৯১৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

খুলনার ফুলতলা উপজেলায় চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হেমায়েত হোসেন লিপুকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাজপুর গরুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপুর বাড়ি তাজপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় গরুরহাটের পাশে লিপু কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালায়। আশপাশের লোকজন লিপুকে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার ওসি মাহতাব উদ্দিন যুগান্তরকে জানান, লিপু আগে চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে তিনি আত্মসমর্পণ করেছিলেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর