জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৯৯৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বিদেশে পাঠানোর কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাটের দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। বুধবার সন্ধ্যায় তরুণীর মা র‌্যাবের কাছে অভিযোগ করলে বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল কুদ্দুস ওই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মাসখানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে নিয়ে যেয়ে ভালো বেতনের চাকরির কথা বলে দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য ও আদম দালাল আবদুল কুদ্দুস। পরিবারের সচ্ছলতা আনতে ওই তরুণী পাসপোর্ট করার জন্য বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আবদুল কুদ্দুসের সঙ্গে দেখা করলে সে কৌশলে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আবদুল কুদ্দুস পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তরুণীর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর