আরও ১৫ জন আক্রান্ত নারায়ণগঞ্জে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর ) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন, সদর উপজেলায় ৫ জন, বন্দর উপজেলায় ১ জন ও রূপগঞ্জ উপজেলায় ৬ জন। তবে সোনারগাঁও ও আড়াইহাজার উপজেলায় নতুন করে কোন আক্রান্ত নেই।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৪২৭ জন। মৃত্যুর সংখ্যা ১৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬ হাজার ৪০ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৮ হাজার ৪৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫২ জনের।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত ২২ হাজার ৭৬ জন, মারা গেছে ৭০ জন ও। সদর উপজেলায় আক্রান্ত ১ হাজার ৪৭৪ জন, মারা গেছে ২৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৭৩ জন, মারা গেছে ৩ জন। সোনারগাঁয়ে আক্রান্ত হয়েছে ৫৭০ জন, মারা গেছে ২১ জন। আড়াইহাজারে আক্রান্ত হয়েছে ৫৯০ জন, মারা গেছে ৪ জন। রূপগঞ্জে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪৩ জন, মারা গেছে ১১ জন ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর