বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৮২৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও আহলে সুন্নাত ওয়াল জামাত এর খাগড়াছড়ি জেলা সভাপতি মো. রফিকুল আলম।

বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু তাহের আনসারী, সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উদ্দিন মামুন, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা সালাহ উদ্দিন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। কারণ মুসলমানরা মুহানবী (সা.) কে প্রাণের চেয়ে বেশি ভালবাসে। নবীজির অবমাননা মুসলমানগণ কিছুতেই বরদাশত করবে না।

বক্তারা অবিলম্বে বাংলাদেশে ফ্রান্স দূতাবাস বন্ধ করে দেয়া, আন্তর্জাতিকভাবে মামলা দায়ের করার জন্য সরকারের নিকট দাবী জানান। অন্যথায় খাগড়াছড়ি থেকে ফ্রান্স দূতাবাস অভিমুখী লংমার্চ করার হুঁশিয়ারি দেন। মানববন্ধন থেকে ফ্রান্স ও তার সহযোগী মিত্রদের পণ্য বর্জন করার জন্য মুসলিম উম্মাহকে উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর