সাদুল্যাপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কিশোর কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৮০৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে আটক প্রান্তিক কুমার সরকার (১৬) নামে এক কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। প্রান্তিক কুমার সরকার জেলার সুন্দরগঞ্জ উপজেলার সতিরজান গ্রামের পরিতোষ চন্দ্রের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, গত ২০ আগস্ট সাদুল্যাপুরের একটি গ্রামে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে প্রান্তিক কুমার। এ ছাড়া বুধবার (২৮ অক্টোবর) রাতে ওই গ্রামে এসে মেয়েটিকে ফুসলিয়ে পুনরায় ধর্ষণের সময় হাতেনাতে তাকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। দুপুরে আটক কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর