শৈলকূপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৮১০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপরে পৌর এলাকার পাঠান পাড়া গ্রামে। শিশু মুক্তা পৌর এলাকার মুজাম বিশ্বাসের মেয়ে।

শিশুটির দাদি রওশন আরা জানান, সকালে শিশু মুক্তা বাড়ির পাশে খেলা করছিল। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। একপর্যায়ে শিশুর লাশ বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে উঠে। পরে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর