স্বাস্থ্য সংলাপের এবারের অতিথি ডা. তাসনিম খান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫২৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপের এবারের বিষয় ত্বকের সাতকাহন। এই পর্বে অতিথি হিসেবে থাকবেন নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ডার্মাটোলজি ও ভেনেরিওলোজি) ডা. তাসনিম খান। ত্বকের নানা সমস্যা, সুরক্ষা, যত্ন, সৌন্দর্য নিয়ে আলোচনা করবেন তিনি।

শামছুল হক রাসেলের প্রযোজনা ও ডা. তানিয়া আলমের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য সংলাপ প্রতি শুক্রবার সকাল ১১ টায় সরাসরি সম্প্রচারিত হয়। ঘণ্টাবাপী সাপ্তাহিক এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনটি ভাগে সজ্জিত থাকে অনুষ্ঠানটি। প্রথম অংশে বিষয়ভিত্তিক সমস্যার ওপর আলোকপাত, দ্বিতীয় অংশে টেলিফোনে দর্শকদের সমস্যার উত্তর প্রদান এবং শেষ অংশে নির্ধারিত বিষয়ের ওপর সমস্যার সারাংশ প্রদান।

এবারের স্বাস্থ্য সংলাপে ত্বকের নানা সমস্যা ও এর সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একইসঙ্গে ত্বকের বিভিন্ন সমস্যা প্রতিরোধ ও চিকিৎসার ওপর আলোকপাত করা হবে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর