নায়ক হচ্ছেন আমির খানের ছেলে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৮১৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

এবার বলিউডে পা রাখতে চলেছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের ব্যানারে অভিষেক হবে জুনায়েদ খানের।

গুজরাটি লেখক ও সমাজ সংস্কারক করসনদাস মুলজীর জীবন অবলম্বনে তৈরি হবে ছবিটি। বায়োপিকটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মলহোত্রা, যিনি আগে ‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছিলেন।

বড় পর্দায় মুখ দেখানোর আগে গত তিন বছর ধরে থিয়েটার করেছেন জুনায়েদ, নিজেকে তৈরি করার জন্য। মিস্টার পারফেকশনিস্টের ছেলে প্রস্তুতিতে কমতি রাখছেন না। বড় পর্দায় তিনি কতটা সফল হবেন, সেটাই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর