ঝিনাইদহে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪০৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ঝিনাইদহে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের একটি ধানক্ষেত থেকে আলামিন হোসেন নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত আলামিন ভবানীপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, ভবানীপুর গ্রামের দোয়ার মাঠের একটি ধানক্ষেতে ভবানীপুর গ্রামের আলামিন নামের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

পরকীয়া প্রেমের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর