‘নারীকে সম্মান করুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন’ এই প্রতিপাদ্য নিয়ে মুজিববর্ষ উপলক্ষে জামালপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ।
বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।
এছাড়াও এএসপি সদর সার্কেল শিবলী সাদিক, এএসপি ইসলামপুর সার্কেল সুমন মিয়া, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, যে কোন সময় ৯৯৯ বা জামালপুর জেলা পুলিশের হটলাইনে ফোন করে পুলিশের সেবা পাওয়া যাবে। বিশেষ করে নারী নির্যাতন বা ধর্ষণের কোন ঘটনা ঘটলে জামালপুর জেলা পুলিশের হটলাইনে ফোন করে পুলিশের সহায়তা পাওয়া যাবে। পরে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।