নাটোরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৬৪৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে মিজানুর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের ধুরশন নারায়ণ গাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান (৩৫) ওই গ্রামের আলহাজ জাকির হোসেনের একমাত্র ছেলে। স্থানীয়রা জানান, কৃষক মিজানুর রহমান জমিতে পানি দেয়ার জন্য বিদ্যুতায়িত মোটর সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর এ আলম সিদ্দিকী বলেন, মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর