গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় উলামা পরিষদের উদ্যোগে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল হয়। জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদের মুসল্লিরা এক হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক, উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমামরা।