সমুদ্র সৈকতে নেচে ভাইরাল নোরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৭৯৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বলিউডে নাচের জন্যই বেশি জনপ্রিয় মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহি। সম্প্রতি সমুদ্র সৈকতে নেচে আরও একবার নজর কেড়েছেন ‘দিলবার দিলবার’ খ্যাত এ তারকা। এতে হেয়ারস্টাইলিস্ট মার্ক পেদ্রোজোর সঙ্গে নেচেছেন নোরা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নোরা যখনই ওই ভিডিও শেয়ার করেন, তা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। এরইমধ্যে ভিডিওটিতে লাইক দিয়েছেন ২৮ লাখের বেশি ভক্ত ও অনুসারী।

ইনস্টাগ্রামে ভীষণ জনপ্রিয় নোরা। এখানে তার অনুসারী সংখ্যা ১৭.৪ মিলিয়ন। ‘দিলবার’, ‘কামারিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গর্মী’সহ বেশ কিছু হিট গানে নেচেছেন নোরা। তাকে শেষ দেখা গেছে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ ছবিতে। মালাইকরা আরোরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কিছুদিন রিয়্যালিটি শো ‘ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার’র মঞ্চে বিচারকের দায়িত্বও পালন করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর