ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম সবচেয়ে বড় দেশি মাছের আড়ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩১৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম মানিকগঞ্জের সবচেয়ে বড় দেশি মাছের আড়ত তরাঘাট। কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতিসহ আশপাশের নদনদীর মাছ স্বল্প দামে কেনাবেচা করেন জেলে, পাইকার ও আড়তদাররা।

ভোর থেকে দেশিয় মুক্ত জলাশয়ে কৈই, শিং, শোল, বোয়াল, রুই, কাতলা, চিংড়ি, বাইমসহ কালিগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী নদীর সুস্বাদু দেশীয় মাছের সরবরাহে জমজমাট তরা মাছের পাইকারি আড়ত। এ ছাড়া মানিকগঞ্জের পদ্মার ইলিশসহ চট্টগ্রাম ও বরিশালের ইলিশ ও পাঙাশের সরবরাহ ভালো। তবে মুক্ত জলাশয়ের টাটকা মাছের সরবরাহের কারণে এ আড়তের কদর রাজধানী ঢাকার পাইকার ও ব্যবসায়ীদের কাছে বেশি। দাম কম ও টাটকা মাছ পেয়ে স্থানীয় ক্রেতাসহ দূরদূরান্তের পাইকাররা খুশি। জেলার সবচেয়ে বড় পাইকারি মৎস্য আড়ত হলেও বছরের পর বছর কোনো উন্নয়নের ছোঁয়া নেই এই আড়তে। তাই সরকারের কাছে এর অবকাঠামো উন্নয়নের দাবি মৎস্য আড়তের নেতার।

তরা মৎস্য আড়ত কমিটি যুগ্ম সম্পাদক অপু রাজবংশী বলেন, বৃষ্টি হলে পানি যাওয়ার কোনো জায়গা নেই। তাই বাজারটি সংস্কারের আবেদন থাকল। কয়েক হাজার জেলে ও শতাধিক আড়তদারের মাধ্যমে নদী, মুক্ত জলাশয় ও চট্টগ্রাম ও বরিশাল থেকে আনা মাছ বেচাকেনা হয় জেলার সদর উপজেলার এ বাজারে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর