হোম ডেলিভারিতে মদ বিক্রি করত ‘পিয়াসী বার’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৯৩৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

রাজধানীর মগবাজারে পিয়াসী বার অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দারা। অভিযানে অবৈধভাবে মদ বিক্রি ও ভ্যাট ফাঁকির তথ্য বেরিয়ে এসেছে।

সংস্থার উপ-পরিচালক তানভীর আহমেদ মঙ্গলবার (০৬ অক্টোবর) অভিযানটি পরিচালনা করেন। অভিযানে দলটি রেস্টুরেন্ট বারে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোম ডেলিভারির মাধ্যমে মদ বিক্রি করার প্রমাণ পায়। প্রতিষ্ঠানটি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসিক ভ্যাট রিটার্নে শূন্য বিক্রি দেখিয়েছে।

অভিযানে ভ্যাট গোয়েন্দা দল পিয়াসী রেস্টুরেন্ট ও বারের স্টকে ১৪১৫ লিটার দেশি ও বিদেশি মদ পান। কিন্তু মাদকের লাইসেন্স অনুসারে তাদের মজুদ থাকার কথা ১৯২৭ লিটার। প্রতিষ্ঠানটি বার থেকে ভ্যাট ফাঁকি দিয়ে প্রায় ৬৫০ বোতল মদ ও খাদ্যদ্রব্য অবৈধভাবে বিক্রি করেছে মর্মে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।

কোন মদের বার ও রেস্টুরেন্টে যে কোনো পণ্য বিক্রিতে সরকারের ১৫% ভ্যাট ও ২০% সম্পূরক শুল্ক প্রযোজ্য। প্রতিষ্ঠানটির ভ্যাট রিটার্নে শূন্য বিক্রি দেখানোর ফলে সরকার প্রায় ১০ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে রেস্টুরেন্ট বারে মদ জাতীয় দ্রব্য বিক্রিতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। এই বারটি ভ্যাট গোয়েন্দা অফিসের প্রায় ২০০ মিটার দূরে থেকে গোপনে এই ব্যবসা পরিচালনা করে আসছিল। সংবাদ পাওয়ার পর ভ্যাট গোয়েন্দা এই অভিযানটির উদ্যোগ নেয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর