শর্ত মেনেই চুক্তি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৫০৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের অভিনেত্রী মিষ্টি জান্নাত নায়িকা হিসেবে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এই নায়িকা ‘বীরত্ব’ সিনেমায় আইটেম গানে নাচবেন বলে জানা গেছে। তবে এ জন্য তিনি শর্ত জুড়ে দিয়েছেন। শর্ত মেনেই মিষ্টিকে চুক্তিবদ্ধ করেছেন পরিচালক। সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ প্রযোজনা করছেন রঞ্জন দত্ত।

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, একই প্রযোজকের আরেকটি ছবিতে ‘নায়িকা থাকবেন’-এই শর্তে তিনি আইটেম গানে পারফর্ম করতে রাজি হয়েছেন। আইটেম গানটি গেয়েছেন জি বাংলার সা রে গা মা পা চ্যাম্পিয়ন অঙ্কিতা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় গান করছেন তিনি। আগামী শনিবার গানটি রেকর্ডিং করা হবে বলে জানা গেছে। অক্টোবর থেকে ফরিদপুরে শুরু হবে শুটিং।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর