মুন্সীগঞ্জে বাল্যবিয়ের দায়ে জরিমানা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাল্য বিবাহ দেওয়ার দায়ে বর ও কনে উভয় পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাব্বির সাজ্জাদ এ আদেশ দেন।

জানা যায়, উপজেলা কোলা ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য মো. আলমগীর মোল্লার সহযোগীতায় উপজেলার বাসাইল ইউানিয়নের টুলবাসাইল গ্রামের আমির হোসেনের ১৬ বছরের কিশোরীকে লৌহজং উপজেলার ডহরী গ্রামের মো. জেটু বাসারের ছেলে মো. কাউছার আলমের সাথে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের পুর্ব কোলা গ্রামে নানা বাড়ী নিয়ে বিয়ের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাব্বির সাজ্জাদ বিকালে কিশোরীর নানা বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় ছেলে ও মেয়ে উভয় পরে অভিভাবককে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয় ।

পর উভয় অভিভাবকের কাছে থেকে ‘ছেলে ও মেয়ে সাবালক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করা হবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর