ডাকাতিকালে প্রতিবন্ধী নারীকে হাত-পা বেঁধে ধর্ষণ : গ্রেপ্তার ৭

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

খাগড়াছড়িতে ডাকাতিকালে প্রতিবন্ধী এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে আসামিদের বিস্তারিত নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ঘটনার পর মেয়েটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির মামলা দায়ের করেন। মেয়েটি বর্তমানে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেয়েটির মা সাংবাদিকদের বলেন, ‘৮/৯ জন যুবক বয়সী ডাকাত বাড়ির একটি কক্ষে তার বুদ্ধি প্রতিবন্ধী (২৬) মেয়ের হাত-পা বেঁধে ও মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করে। এ সময় ডাকাতরা আমার কানের দুল, আংটিসহ অন্তত তিন ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন নিয়ে ছিনিয়ে নেয় এবং পুরো বাড়ির আলমারি ও ওয়ারড্রপসহ সবকিছু তছনছ করে রাত ২টা থেতে ভোর ৪টা পর্যন্ত লুটপাট চালায়। পরে ঘরের বাইরে থেকে দরজার হুক মেরে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে চিৎকার শুনে প্রতিবেশিরা এসে আমাদের উদ্ধার করে।’

এ বিষয়ে পুলিশ সুপার মো. আব্দুল আজিজ বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর