নতুন আইটি রিটেইল শপ চালু করল বনানীতে এরনা লিমিটেড

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

রাজধানীর বনানীতে নতুন আইটি রিটেইল শপ চালু করলো আইটি রিটেইল চেইন প্রতিষ্ঠান এরনা লিমিটেড। সোমবার এরনা লিমিটেড-এর নতুন শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম।

শোরুম উদ্বোধন কালে তিনি বলেন, ‘বনানীর কামাল আতাতুর্ক এলাকাটি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তাই এখানকার আইটি ইউজাররা যেন নিশ্চিন্ত মনে এক ছাদের নিচে বিশ্বসেরা এবং গুণগত মানসম্পন্ন সকল ব্র্যান্ডের আইটি পণ্য কিনতে পারেন, সেজন্যই এই শাখাটি চালু করা হলো।’

প্রসঙ্গত, বনানী শাখাটি এরনা লিমিটেডের ৫ম শোরুম। শোরুমটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে সফুরা টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। বনানী ছাড়াও রাজধানীর যমুনা ফিউচার পার্ক, জহির স্মার্ট টাওয়ার, মাল্টিপ্লান সেন্টার এবং পুলিশ প্লাজাতে এরনার শোরুম রয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর