২ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে কঙ্গনার মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মানালি থেকে মুম্বইয়ে পা রাখার আগেই কঙ্গনার অফিস বিএমসি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। আর এ ঘটনায় মূল্যবান আসবাব ও শিল্পকর্ম নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন বলিউডের এ অভিনেত্রী।

সম্প্রতি মুম্বই হাইকোর্টে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র বিরুদ্ধে ২ কোটি রুপি ক্ষতিপূরণ মামলা করেন তিনি। মুম্বইকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সঙ্গে তুলনা করে একটি টুইট করেছিলেন কঙ্গনা। ঘটানার সূত্রপাত সেখান থেকেই। এরপরেই বুলডোজার এনে অবৈধ নির্মাণের অভিযোগে কঙ্গনার অফিস, তথা প্রডাকশন হাউজ, বিলাসবহুল বাংলোটির একাংশ ভেঙে দেয় বিএমসি।

তবে, কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বই হাইকোর্টে কঙ্গনা অভিযোগ দায়ের করলে হাইকোর্টের নির্দেশে অফিস ভাঙার কাজে স্থগিত করা হয়। বিএমসি-র অভিযোগ ছিল, কঙ্গনার অফিস প্রস্তাবিত এলাকার থেকে ২-৩ ইঞ্চি বাড়িয়ে করা হয়েছে।

কঙ্গনা বলেন, বিল্ডাররা যদি সত্যিই এমন কাজ করে থাকে, তা হলে সেটা তার জানা নেই। তবে তা যদি হয়, তা হলে বিএমসি-র উচিত ছিল, সেই ২-৩ ইঞ্চি জায়গা ভেঙে দেওয়া। কিন্তু তারা ‘কুইন’-এর স্টুডিওর বহু ক্ষতি করেছে। অফিসের ভিতরের ইন্টেরিয়র থেকে শুরু করে আসবাবপত্র সবই নষ্ট করেছে।v

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর