ধামরাইয়ে বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

উপজেলা প্রশাসন ও কৃষি অধিদফতরের উদ্যোগে আজ ধামরাই উপজেলার বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১৪ প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আরিফুল হাসান ও উচ্চ মাধ্যমিক কর্মকর্তা নায়ের সুলতানা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, এমপির পিএস বেল্লাল হোসেন, সানোড়া ইউপি চেয়ারম্যান লাল্টু, নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

উপজেলায় ক্ষতিগ্রস্ত এক হাজার জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে প্রতিজনকে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়। কৃষকদের মধ্যে সবজি বীজ বিতরণ করেন স্থানীয় এমপি বেনজির আহমদ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর