ফের জুটি বাঁধবেন শাহরুখ ও দীপিকা। এই নিয়ে চারবার। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ‘হ্যাপি নিউ ইয়ার’– এর পর একেবারে বিখ্যাত তামিল পরিচালক আটলির প্রথম বলিউড ছবিতে দেখা যাবে হিট জুটিকে। ফিল্মফেয়ারের রিপোর্ট অনুযায়ী ছবির নাম দেওয়া হয়েছে ‘শাঙকি’।
২০০৭ সালে দীপিকা তাঁর প্রথম ছবিতে অভিনয় করেন শাহরুখের বিপরীতে। সেই ছবি বক্স অফিসে সুপারহিট হয়। তারপর ২০১৩ ও ২০১৪ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ আবার তাঁদের একসঙ্গে দেখা যায়। প্রত্যেকটাই হিট ছুয়ে যায়। ফের এক নম্বর নায়িকা ও এক নম্বর নায়ককে একই ফ্রেমে দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন দর্শকেরা। সেই মনোকামনা এবার পূর্ণ করবেন তামিল পরিচালক। পরিচালকের আগের ছবি বলতে সবই তামিল হিট। ২০১৬ সালের থেরি, ২০১৭ সালের মেরসাল, ২০১৯ সালের বিগিল।