নারায়ণগঞ্জের ফতুল্লার ইজিবাইক চালক খুন, আটক ৩

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের হাতে এক ইজিবাইক চালক খুন হয়েছেন। খুনের পর ইজিবাইক নিয়ে পালানোর সময় ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

নিহত চালক বেলাল মিয়া (৩০) রংপুর জেলার পীরগঞ্জ থানার কাদিরাবাদ এলাকার মৃত.সেকান্দার আলীর ছেলে।

ফতুল্লার মুসলিমনগর এলাকার শাহী মসজিদের পাশে হালিম মিয়ার বাড়িতে স্ত্রী নিয়ে ভাড়ায় বসবাস করে অটোরিকশা চালিয়ে উপার্জন করতেন।

রোববার রাত সাড়ে ১২টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, রাত প্রায় সাড়ে ১২টার দিকে একদল ছিনতাইকারী চালক বেলালকে ছুরিকাঘাত করে হত্যা শেষে বুড়িগঙ্গা নদীর তীরে ফেলে দেয়। এরপর ইজিবাইক নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু দেখে তিনজনকে আটক করে। তখন বেলালের বিষয় জানতে চাইলে আটক তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় এলাকাবাসী ডাক চিৎকারে এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে চাপ দিলে তারা নদীর তীরে নিয়ে বেলালের লাশ পড়ে থাকতে দেখিয়ে দেয়। এরপর থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের নাম পরিচয় এখনো সনাক্ত করা হয়নি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর