হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুরে র্যাপি
ড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহায়তায় অলিপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
অভিযানে তোফাজ্জল স্টোরকে ২০ হাজার, সালাউদ্দিন ট্রেডার্সকে ৭ হাজার এবং রাজু হার্ডওয়্যারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ৩২ হাজার টাকা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।