অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সাউদাম্পটনের রোজ বোলে প্রথম টি-টোয়েন্টিতে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তারা তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে দেখেশুনেই শুরু করেন জস বাটলার ও জনি বেয়ারেস্টা। মাত্র ৮ রানে বেয়ারেস্টো বিদায় নিলেও একপ্রান্ত আগলে খেলতে থাকেন বাটলার। বাটলার বিদায় নেন ২৯ বলে ৪৪ রান করে। এরপর হাল ধরেন ডেভিড মালান। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৬২ রানের পুঁজি পায় স্বাগতিক ইংল্যান্ড। অজিদের হয়ে ২টি করে উইকেট নেন ম্যাক্সওয়েল, রিচার্ডসন, অ্যাস্টন আগার।

জবাবে, ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ৯৮ রানের উদ্বোধনী জুটিতে জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া। ১ উইকেটে ১২৪ রান করা অজিদের সব হিসাব ওলট-পালট হয়ে যায় ১৫তম ওভারে। আদিল রশিদ তার শেষ ওভারে স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলকে সাজঘরে পাঠান।

মাত্র ১৪ বলে ৯ রানের মধ্যে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়ার শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। কিন্তু তা আর হয়ে ওঠেনি। দারুণ রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত ১৬০ রানে থামতে হয় অস্ট্রেলিয়াকে। ২ রানের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ইংলিশরা।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর