বিমান চলাচল বিষয়ে প্রজ্ঞাপনে যা বলা হল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৬৫৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হচ্ছে। এ সময় অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকলেও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে।

বুধবার সকালে এ সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে।

এছাড়া সড়ক, রেল ও নৌপথে গণপরিবহণ (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

প্যাডেলচালিত রিকশার বিষয়ে প্রজ্ঞাপনে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

কঠোর এ বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরত ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রজ্ঞাপনে সবাইকে অনুরোধ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর