কেন্দুয়ায় অটোর ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নে অটোরিকশার ধাক্কায় পথচারী জুবেদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি হাসুয়ারী নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের রামনগরের আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

বৃদ্ধা জুবেদা খাতুন হাসুয়ারী গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। বৃদ্ধার ছেলেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চায়। তবে অটোরিকশাটি আটক করা হয়েছে। কিন্তু চালককে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর