চাপ কমেছে শিমুলিয়ায়, কড়া নজরদারিতে ঢাকা ঢুকছে না গাড়ি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪২৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রীর চাপ কমেছে।

সোমবার সকালে শিমুলিয়া ফেরিঘাটে উভয়মুখী যাত্রীদের চাপ খুব একটা দেখা যায়নি। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্পটে পুলিশের কড়া নজরদারি থাকায় বিচ্ছিন্নভাবে লোকজন আসছে ঘাটের উদ্দেশে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না।

জানা যায়, সড়কে যানবাহনের সংকট থাকায় ভেঙে ভেঙে বিভিন্ন ছোট যানবাহন, মোটরসাইকেল ও পায়ে হেঁটে লোকজন ছুটছেন গন্তব্যের উদ্দেশে। বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন বাড়ি ফেরা মানুষ। প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশিচৌকি পার হতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, শিমুলিয়াঘাটে এখন ১৪টি ফেরি চলাচল করছে। ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যক্তিগত ও পণ্যবাহী ট্রাকসহ ৫ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর