কুষ্টিয়ায় খেলার সময় গাড়িচাপায় শিশু নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৭৯৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

কুষ্টিয়ার কুমারখালীতে গাড়িচাপায় ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আরেক শিশু গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বুজরুখ বাঁখই আনছার ভিডিপি ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় নন্দলালপুর ইউনিয়নের বাঁখই ইসলামপুর গ্রামের নয়নের ছেলে। আর আহত সবুজ (৯) একই এলাকার ফজলুর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, আনছার ভিডিপি ক্লাবের পানির ট্যাংকির সামনে খেলা করছিল হৃদয় ও সবুজ। এ সময় একটি ইটটানা গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শিশু হৃদয়কে ঢাকা নেয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান যুগান্তরকে জানান, গাড়িচাপায় এক শিশু নিহত ও অপরজন আহত হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। চালককেও আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর