টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৯৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার মটরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, উত্তরবঙ্গ থেকে সবজিভর্তি একটি মিনি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল।

ট্রাকটি মহাসড়কের বাসাইল উপজেলার মটরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনায় ট্রাকটির হেলপার আহত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর