কালকিনিতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৬

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৮০৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। রোববার (০১ নভেম্বর) বিকেলে কালকিনি উপজেলা ধুয়াসার গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের মফিজ উদ্দিন সরদারের ছেলে আব্দুর রহমান সরদার (৬০) ও মকবুল সরদার (৫৮), বিল্লাল সরদারের ছেলে সবুজ সরদার (৩০), মৃত আইচউদ্দিন সরদারের ছেলে কালচাঁন সরদার (৬০), আরশেদ আলী সরদারের ছেলে কবির সরদার (৫০), কবির সরদারের ছেলে রিফাত সরদার (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াসার গ্রামের কবির সরদার জমিতে বেড়া দিতে যান। এ সময় একই গ্রামের শাহ আলম সরদার এতে বাধা দেন। পরে তাদের দুজনের মধ্যে কথার কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৬ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালকিনি উপজেলার ডাসার থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব মিয়া জানান, ‘সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর