নাটোরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৯২৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নাটোর সদর উপজেলার পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে নাটোর শহরের আমহাটি এবং রামেশ্বরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী জানান, রোববার সকালে সদর উপজেলার রামেশ্বরপুর এলাকায় রাজশাহী থেকে পার্বতীপুর গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাত এক ব্যক্তির। এরপর একই উপজেলার আমহাটী এলাকায় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় জুয়েল হোসেন নামে স্থানীয় এক যুবকের। পরে সান্তাহার জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর