জাকের পার্টির নেতাকে পরিবারের সামনেই গলা টিপে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৮৯১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ময়মনসিংহের গৌরীপুরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে আব্দুল মোতালেব (৬০) নামে জাকের পার্টির এক নেতাকে গলা টিপে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার সকালে উপজেলার সহনাটির ইউনিয়নের ভালুকাপুর গ্রামে এ ঘটনা। নিহত ব্যক্তি ভালুকাপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মোতালেবের বাড়ি সহনাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রামে। সম্প্রতি তার বাড়ির পাশে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ হয় প্রতিবেশী চাঁন মিয়া, সুরুজ আলী ও খোকনদের সাথে। বৃহস্পতিবার সকালে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের বিরোধ হলে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন আব্দুল মোতালেবকে প্রকাশ্যে গলা টিপে হত্যা করে। নিহতের ছেলে জুয়েল মিয়া বলেন, আমার বাবা বলেছিল সরকারি জায়গা দিয়ে রাস্তা নির্মাণ করতে অথবা দু’পক্ষের জমি দিয়ে রাস্তা করতে। কিন্তু প্রতিপক্ষরা বাবার কথা শোনেনি। আজ রাস্তা নিয়ে কথা বলার সময় প্রতিপক্ষের লোকজন আমাদের আটকে রেখে বাবাকে গলা টিপে হত্যা করেছে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর