খাগড়াছড়িতে সিভিল সার্জনের স্বাক্ষর জাল, ৩ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৮৩৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে তিন জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদক মামলা করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ বিচার রেজা মো. আলমগীর হাসানের বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আবুল বাশার।

এ মামলার আসামিরা হলেন: খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদ হোসেন, সাবেক হিসাবরক্ষক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার মো. জসিম উদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা খাগড়াছড়ির সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালামের স্বাক্ষর জাল করে গাড়ি মেরামতের কার্যাদেশ প্রদান ও তিনটি চেকের মাধ্যমে ১১ লাখ ৭২ হাজার ৬২৫ টাকা আত্মসাৎ করেছেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর