নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৮৮২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নরসিংদীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সব সেশনের সব বর্ষের শিক্ষার্থীদের অটোপ্রমোশন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন- নরসিংদী তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সব বর্ষের অটোপ্রমোশন ও আষ্টম পর্বের পরীক্ষার্থীদের দ্রুত ভাইভা চূড়ান্ত ও ফলাফল প্রকাশের দাবি করেন। শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারির কারণে আমাদের এক বছর ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা করোনার মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে চাই না। শিক্ষামন্ত্রী ড. দীপু মনির কাছে আমাদের আবেদন নিয়ে দ্রুত সিদ্ধান্ত চাই। এ ছাড়া কারিগরি শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর