দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দর চারদিন বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৯৫৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তে অবস্থিত সোনাহাট স্থলবন্দর দিয়ে শনিবার (২৪ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত টানা ৪ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল বলেন, দুর্গাপূজা উপলক্ষে ৪দিন স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে।

তিনি আরও জানান, এই বন্দরের অপরদিকে অবস্থিত ভারতের গোলকগঞ্জ স্থলবন্দরের ইমপোর্টাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়ের সাথে আলোচনা করে উল্লেখিত ৪ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ২৮ তারিখ থেকে সব কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে চলবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এছাড়া আমদানি-রফতানি ৪ দিন বন্ধ রাখার বিষয়টি কাস্টমসের রাজস্ব বিভাগ এবং সোনাহাট বন্দর কর্তৃপক্ষের স্থানীয় সহকারি পরিচালককে চিঠি মারফত অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর