হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৮০৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর হোসেন মীরুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়। গ্রেফতারকৃত মীর হোসেন মীরু ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। রোববার সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সময় নিউজকে বলেন, কয়েকটি মামলায় মীরুর বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। সেই ওয়ারেন্টের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, মীরুর বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সুনির্দিষ্ট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় এর আগে একাধিকবার গ্রেফতারও হয়েছেন ফতুল্লার এই চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। গত ১২ অক্টোবর মতিন নামে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্যকে প্রকাশ্যে আঙুল উঁচিয়ে ধমকিয়েছেন তিনি। প্রকাশ্যে ওই পুলিশ সদস্যকে শাসানোর একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর