সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৭৭০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, রোববার (১৮ অক্টোবর) বিকেলে সিংড়া উপজেলার বামিহাল-রানিরহাট সড়কের বিনগ্রাম এলাকায় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সবুজ ও গিয়াস উদ্দিন মারা যান। এ সময় অপর একজন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবুজ সিংড়া উপজেলার ডাহিয়া এলাকার বাসিন্দা আর গিয়াসউদ্দিন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বাসিন্দা এ কথা নিশ্চিত করেন ওসি। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গিয়াসউদ্দিন তার বন্ধু সবুজের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নুর এ আলম সিদ্দিকী বলেন, ট্রাকটির চালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর