‘নবাবী ভোজ’ রেস্তোরাঁর ফ্রিজে বাসি-পচা খাবার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৬১২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ঢাকা মহানগরীর বেইলি রোড এলাকায় অবস্থিত ‘নবাবী ভোজ’ রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই রেস্তোরাঁয় রেফ্রিজারেটর এবং রান্নাঘরে খাদ্য সংরক্ষণে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়।

এ ছাড়া ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের কাছে তাদের কর্মচারীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণক, ক্রয়-বিক্রয় চালানসহ আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। পরে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী ‘নবাবী ভোজ’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় রেস্তোরাঁ কর্তৃপক্ষকে রান্নাঘর ও রেফ্রিজারেটরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমান সিকদার এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর