ধর্ষণ বিরোধী লং মার্চে হামলাকারীদের গ্রেফতারের দাবি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৬৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

দেশব্যাপী অব্যাহত নারী ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে এবং ফেনীতে ধর্ষণ বিরোধী লং মার্চে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি সাগর দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্র ফ্রন্ট সভাপতি প্রতিভা রায়, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, প্রচার প্রকাশনা সম্পাদক বিজন সিকদার ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে একই দাবিতে ছাত্র ফ্রন্টের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর