এক কুকুরের কামড়ে হাসপাতালে ১১ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪০২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুকুরের কামড়ে নারী শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসময় বিভিন্ন গ্রামে গিয়ে একটি কুকুরই সবাইকে কামড়ায়।

কুকুরের কামড়ে আহতরা হলেন, নয়াদিল গ্রামের আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম (১৩), মানিক মিয়ার ছেলে জুনাইদ (১৪), তাহের মিয়ার ছেলে রুহুল আমিন (৭), আরিফ মিয়ার মেয়ে মারিয়া (৭), চর নারায়ণপুরের রাসেল মিয়ার মেয়ে মুন্নী (৩), রাহিম মিয়ার ছেলে তামিম (৯), গঙ্গাসাগরের ছেলে ইয়াছিন (৯), অহিদ মিয়ার স্ত্রী নূরজাহান (৫০), মোরশেদ মিয়া (৬০), খোরশেদা (৫০), মালেকা (৪০)। আহত ওই ১১ জনের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

রতন খা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বেলা ১১টার দিকে একটি কুকুর প্রথমে তামিম নামে ছেলেটিকে কামড় দেয়। এ সময় তিনি এগিয়ে গিয়ে দেখেন কুকুরটি একটি ঘোড়াকে কামড় দেয়। ঘোড়ার লাথি খেয়ে ওই কুকুর আরো এক শিশুকে কামড়ায়। একে একে অন্তত ১০-১২ জনকে কামড়িয়ে আহত করে কুকুরটি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও শ্যামল কুমার ভৌমিক জানান, হাসপাতালে ১১ জনের মতো এসে চিকিৎসা নেন। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর