শাহজাদপুরে যুবকের গলিত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৬৬৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকা থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার বুড়ি পোতাজিয়ার বিল অঞ্চলের বড়াল নদী থেকে ওই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় জানা যায়নি।শাহজাদপুর থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, বুড়ি পোতাজিয়ার চড়াচিথুলিয়া রিং বাঁধের উত্তরে বড়াল নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয়। পরে তা উদ্ধার করা হয়। লাশের পরণে একটি থ্রি-কোয়াটার প্যান্ট ছিল। লাশ পচে যাওয়ায় নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাশের কোনো এলাকা থেকে ওই যুবকের লাশ নদীতে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর