দেহ ব্যবসায় রাজি না হওয়ায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৬৭৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

জামালপুরের বকশীগঞ্জে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামী রাশেদ মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ দুই জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হলে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে স্বামী রাশেদ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছে বন্ধু মোশারফ হোসেন। রাশেদ মিয়া বকশীগঞ্জ উপজেলার বিনোদের গ্রামের মণ্ডল মিয়ার ছেলে ও মোশারফ মিয়া পার্শ্ববর্তী পাগলাপাড়া গ্রামের নেহাল মিয়ার ছেলে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকিকুল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার পরে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে গিয়ে তার ভাবিকে ঘটনা খুলে বলে। এরপর তার ভাবির কথামতো তিনি থানায় অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর আজ ভোর রাতে রাশেদ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি মোশারফ হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। আর ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে জামালপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর