আগামী তিন দিনের শেষের দিকে বৃষ্টি বাড়বে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৯৬৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। গত ২৪ ঘণ্টায় সাত অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। আজকে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তি রেকর্ড হওয়ার কথা রয়েছে। তবে আগামী তিন দিনের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আজ শুক্রবার এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে আরও বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর