খুলনায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৬৩৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম (৫৫) ও যাত্রী মিজানুর রহমান শেখ (৬০)। এদের বাড়ি ডুমুরিয়া উপজেলায়। স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী বাস খুলনায় আসার পথে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় মাহেন্দ্র’র সাথে সংঘর্ষ হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়কের বিপদজনক বাঁকে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আমিনুল ও মিজানুর। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশংকাজনক।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর