আখাউড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল মা-বাবা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৯২১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শাওন নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন তার মা-বাবা। আজ বুধবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মদ নিজামী জানান, আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়া গ্রামের মাদকাসক্ত শাওন (২৫) দীর্ঘদিন যাবত পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করাসহ এলাকায় নানা অত্যাচার করে আসছিল। ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শাওনের বাবা লোকমান মিয়া মঙ্গলবার রাতে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দেয়। রাতেই শাওনকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করে পরিবারের লোকজন। শাওনের বাবা লোকমান মিয়া জানান, দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল নেশায় আসক্ত শাওন। মাদক সেবনের টাকা না পেলে প্রায়ই পরিবারের লোকজনকে মারধর করতো। সে এলাকায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল আলম ভূঁইয়া শাওনকে ৬ মাসের বিনাশ্রম দণ্ডাদেশ দেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর