মোবাইলে প্রেম, ফুসলিয়ে হোটেলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৭৮৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

আবাসিক হোটেলে আটকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ভোলার চরফ্যাশনে তিনজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ধর্ষিতা নিজে বাদী হয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের এ অভিযোগ দায়ের করেন।

আসামিরা হলেন-সোহাগ (২৫), পারভেজ ও মোতালেব। এ ঘটনায় প্রধান আসামি সোহাগসহ তিন জনকে হোটেল থেকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত ৩ অক্টোবর ওই গৃহবধূর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহাগ বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে হোটেলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। এ সময় সোহাগের অপর দুই সহযোগী পারভেজ ও মোতালেব সহায়তা করে।

ওই নারীর অভিযোগ, হোটেলের ম্যানেজার মোতালেব ও পারভেজ সহায়তা করেন সোহাগকে। সে এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। তবে গৃহবধূ কৌশলে হোটেল থেকে পালিয়ে থানার গিয়ে অভিযোগ করেন।

এ প্রসঙ্গে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, গৃহবধূর সঙ্গে মোবাইলে সোহাগের প্রেমের সম্পর্ক হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে আসার পরে এই ঘটনা ঘটে। পরে ধর্ষণের শিকার গৃহবধূ থানায় অভিযোগ দিলে সোহাগসহ তার অপর দুই সহায়তাকারীকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর